BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া শিশু সায়নকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

হারিয়ে যাওয়া শিশু সায়নকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

আরএমপি প্রতিবেদক: রবিবার ২৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানা পুলিশ। উদ্ধারকৃত শিশুটি নিজের নাম-পরিচয় জানাতে অক্ষম ছিল।

পরে তার স্কুল ব্যাগে রাখা খাতায় লেখা নাম দেখে জানতে পারে শিশুটির নাম সায়ন।

উদ্ধারের পর শিশুটিকে আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদে রাখা হয়।

পরবর্তীতে শিশুটির পরিচয় জানতে আরএমপির ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বজনরা তা দেখে শিশুটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

তথ্য যাচাই-বাছাই শেষে, আজই শিশুটিকে তার পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাসুমা মুস্তারী।

নিজ সন্তানকে ফিরে পেয়ে শিশুটির পরিবার অত্যন্ত আনন্দিত হয় এবং শিশুটিকে উদ্ধার ও নিরাপদে ফেরত দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ