বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় সম্ভাব্য খাদ্য সংকট এড়াতে হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য জরুরি পণ্য পরিবহনের জন্য ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের সমন্বয়ে আয়োজিত ইরান বিষয়ক এক বৈঠকে ভিডিওর মাধ্যমে অংশ নেন আন্তোনিও তায়ানি। তিনি এক বিবৃতিতে বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য মানবিক পণ্য পরিবহন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে বলা হয়, নেদারল্যান্ডসের মন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের এক উপমন্ত্রীর সঙ্গে যৌথভাবে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করে যত সম্ভব দ্রুত একটি ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ করে সার ও অন্যান্য সব পণ্য পরিবহনে গুরুত্বারোপ করেন। #















