BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি

হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর পন্য পরিবহনে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, হরমুজের যেকোনো করিডোর ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ও সমর্থক দেশগুলোর বন্দরে যে কোন পন্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করা যেকোনো জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর বিভিন্ন দেশের তিনটি কন্টেইনারবাহী জাহাজকে প্রণালিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।

যদিও এর আগে উত্তেজনার মধ্যেও সীমিত ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে তেহরান। শান্তি আলোচনায় সদিচ্ছার অংশ হিসেবে এর আগে পাকিস্তানের ১০টি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে