BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী যুক্তরাজ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকা প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য, এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

একই সঙ্গে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে দেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহ বাংলাদেশের বিমান খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে নতুন সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয়।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৯ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি-১৩২ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর দ্বিতীয় স্থান অর্জন জলঢাকায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেপ্তার শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ কৃষি-পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের