BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আজ বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে থাকা মাধবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

এসআই ইউসুফ বিটিসি নিউজকে জানান, পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে আছে। এতে বাসাবাড়ির মালামাল ছিল। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পিকআপ ভ্যানের চালক ও যাত্রী। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সিলেটের দিকে যাচ্ছিল নাকি সিলেট থেকে ফিরছিল তা বোঝা যাচ্ছে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো: জুনাইদ চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন : মস্কো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হরমুজে নিরাপদ নৌ চলাচলে ২২ দেশের জোট, যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করলো ইরান জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪