বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ফাটাপাড়ায় স্থানীয় কালাম এর বাড়িতে বোমা তৈরির সময় বিকট বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। বিষ্ফোরনে ২ জন নিহত হয়েছে এবং গুরুত্বর আহত হয়েছে ৩ জন।
বিষ্ফোরণে নিহত ২ জনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
এঘটনায় মৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের (২নং ওয়ার্ড) কথুনিপাড়ার মোঃ মুনির এর ছেলে জিহাদ (১৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের (৫নং ওয়ার্ড) ধামার মোড় গ্রামের মোঃ মোয়াজ্জেম এর ছেলে আলামিন (১৭)।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাত ৫ টার দিকে এঘনা ঘটে।
আহতরা হলেন-ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান, জেনারুল ইসলামের ছেলে মিনহাজ ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এঘটনায় পরপরই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহজাহান এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
ডিআইজি এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের জানান, বোমা তৈরীর সময় বিষ্ফোরণে ২জন নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে। এঘটনার বিষয়ে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে কিছু তথ্য পাওয়া গিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের বোমা বিশেষজ্ঞ দল বিষয়টি নিয়ে কাজ করছে। এব্য্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন এর ফাটাপাড়ার মুকুল হোসেনের ছেলে কালাম এর বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বাড়িম মালিক কালাম-চরবাগডাঙ্গার সন্ত্রাসের সম্রাট শাহিদ রানা টিপুর সহচর দুলাল এর ভাই।
এঘটনার সাথে চরবাগডাঙ্গার সাবেক চেয়ারম্যান, চরবাগডাঙ্গার সন্ত্রাসের সম্রাট শাহিদ রানা টিপুর সন্ত্রাসী বাহিনীর সহচররা জড়িত বলেও অভিযোগ স্থানীয় লোকজনের।

চরবাগডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা সন্ত্রাস করা জন্য এসব বোমা বানাচ্ছিল বলেও ধারণা স্থানীয়দের। নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতার উদ্দেশ্যে জামায়াত সমর্থিতরা বোমা তৈরি করছিল বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসীর দাবী, এলাকায় যেন কোন সন্ত্রাসী কার্যক্রম করা সাহস না পায় কোন সন্ত্রাসী গ্রুপ। কঠোর হস্তে এসব নিয়ন্ত্রণ করতে হবে। কিছু লোকের জন্য পুরো এলাকায় অশান্তি, সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ। সাধারণ মানুষের নিরাপত্তায় এলাকা থেকে সন্ত্রাস দূর করা একান্ত প্রয়োজন।
এলাকায় আধিপত্য বিস্তারে যে দল বা যে ব্যক্তিই জড়িত, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার দাবীও এলাকাবাসীর। শনিবার ভোর রাত ৫ টার দিকে হঠাৎ বিষ্ফোরণের এঘনায় এলাকা কেঁপে উঠে এবং আতংক ছড়িয়ে পড়ে। গ্রাম্য রাজনীতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় টিপু চেয়ারম্যানের সন্ত্রাসী গ্রুপ এই ঘটনার সাথে জড়িত বলেও জানায় স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন এঘটনার সঠিক তথ্য উদঘাটন করে ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন। এঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার পর শনিবার দুপুরে জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় শনিবার ভোর ৫ টার দিকে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে ২ জন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক। তাদের সারা শরীর ঝলসে গেছে।
তিনি বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল, সেটির আংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। #















