BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুল বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্টিত

স্কুল বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের নতুন মাঠে সকাল ৯টায় স্কুল বালক বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোতিা দিনব্যাপী অনুষ্টিত হয়।

ব্যাডমিন্টন প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় বালক দ্বৈততে হরিমোহন উচ্চ বিদ্যালয় ২-১ সেটে হরিপুর ১ নং উচ্চ বিদ্যালয়কে। বালক এককে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় ২-০ সেটে ফুলকুড়ি ইসলামিক একাডেমীকে।

বালিকা দৈত্বের ফাইনাল খেলায় কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় ২-০ সেটে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে ও বালিকা এককে যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ২-১ সেটে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বেলুন ফেষ্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা।

জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোহাঃ আব্দুল খালেক।

এই প্রতিযোগিতায় ১৩টি স্কুলের প্রায় ৪০ জন বালক বালিকা অংশ গ্রহন করে।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকমন্ডলী, ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ