BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌর বিদ্যুৎ প্রসারে বিতরণ কোম্পানিগুলোকে দুষলেন উপদেষ্টা ফাওজুল কবির

সৌর বিদ্যুৎ প্রসারে বিতরণ কোম্পানিগুলোকে দুষলেন উপদেষ্টা ফাওজুল কবির

ঢাকা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান মন্তব্য করেছেন যে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও বিতরণ কোম্পানিগুলোর অসহযোগিতার কারণে দেশে সৌর বিদ্যুৎ নিয়ে কাজ করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিদ্যুৎ ভবনে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলেন, গ্যাসের ঘাটতি মেটানোর জন্য আমাদের উচ্চ মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। এই এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে প্রতি ইউনিটের খরচ পড়ে ১৮ থেকে ২০ টাকা এবং শিল্পে সরবরাহ করা গ্যাসের দাম দাঁড়ায় ৩০ থেকে ৪০ টাকার মতো।

তিনি জানান, প্রতি বছরই আমাদের ২০০ এমএমসিএফ গ্যাস কমছে এবং দেশের গ্যাসের অনুসন্ধানও আশাব্যঞ্জক নয়। এছাড়া দেশজুড়ে প্রচুর গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে, যা এক দিক থেকে বিচ্ছিন্ন করা হলেও অন্য দিক থেকে আবার সংযোগ দিয়ে দেওয়া হয়।

তিনি জোর দিয়ে বলেন, এই উচ্চ মূল্যের জ্বালানি নির্ভরতা থেকে মুক্তির উপায় হলো নবায়নযোগ্য জ্বালানি। রুফটপ সোলার প্যানেলের সবচেয়ে বড় সুবিধা হলো, এতে কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না।

উপদেষ্টা আরও আশা প্রকাশ করেন, সৌর বিদ্যুৎ থেকে যদি আমরা তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাই, তাহলে বিদ্যুৎ উৎপাদনের অন্যান্য খাতে চাপ কমবে।

ফাওজুল কবির খান বলেন, বিশ্বের অন্যান্য দেশে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অনেক বেশি; যেমন শ্রীলঙ্কার ৭৫ শতাংশ বিদ্যুৎ আসে সৌরবিদ্যুৎ থেকে এবং ভারতে এই পরিমাণ ৩০ থেকে ৪০ শতাংশ। সেখানে আমাদের দেশে এই উৎপাদনের পরিমাণ মাত্র ২-৩ শতাংশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি