মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬৭ টি মসজিদ ও এতিম খানার এতিমদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যেগে সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে প্রশাসনের উদ্যেগে এ খেঁজুর বিতারণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বাধন করেন উজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, উপ সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল, উপজেলা জামায়াত ইসলামী আমীর মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মহিবুল্লাহ রফিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহার সামগ্রী খেঁজুর এ উপজেলার ৬৭ টি মসজিদ ও এতিম খানার এতিমদের মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসাবে বিতারণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে ৮ কেজি করে সর্বমোট ৩৪৪ কেজি খেঁজুর দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #















