BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: আজ শুক্রবার সকালে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময়, নিহত মোশাররফের সন্তানদের দায়িত্ব সরকার নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সৌদি আরবের রিয়াদ প্রদেশের শহর আল খার্জ। ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে আল খার্জের একটি আবাসিক ভবনে। মৃত্যু ঘটে বাংলাদেশেল প্রবাসী শ্রমিক ৩৮ বছর বয়সী মোশাররফ হোসেনের।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কর্থিনখোলা গ্রামের বাসিন্দা মোশাররফ ৭ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে প্রবাসী জীবন কাটাচ্ছিলেন। এর মধ্যে কয়েকবার দেশে ঘুরে গেছেন। গ্রামে বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং দুই সন্তানের জন্য এবারও ঈদের কেনাকাটা নিয়ে মৃত্যুর মাত্র অল্প কিছু সময় আগেও সন্তানদের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছিলেন মোশাররফ।

সে কেনাকাটা আর করা হয়নি তার। ঈদের আগের দিন আজ শুক্রবার সকাল পোনে ১১ টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট মোশাররফের মরদেহ দেশে নিয়ে আসে।

এয়ারপোর্টে মোশাররফের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সরকারের ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী। নিহত মোশাররফের দাফনের জন্য ৩৫ হাজার টাকা, এককালীন ৩ লাখ টাকা স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে এরইমধ্যে। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধে হতাহতদের পাশে থাকার কথা জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর ইসরায়েলে আরও কঠোর হামলা চালানোর হুমকি ইরানের যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় ইসরায়েলে আহত-৪,৮২৯ যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ ‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’ কলম্বিয়ায় ১২১ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত-৩৩ ইসরায়েলকে ‘ফিলিস্তিনিদের নিপীড়নের লাইসেন্স দেওয়া হয়েছে’: ফ্রানচেসকা আলবানিজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক