বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের আলী (৫৮) নামে বাংলাদেশী এক পথচারী নিহত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের আলী সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী।
এসময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। নিহতের পরিবার মামলা করলে অভিযুক্ত ভারতীয় ট্রাক চালকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। #















