নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ‘মেঘনা যুব সামাজিক সংগঠন’ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও যুব প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের মসজিদ মার্কেটে অবস্থিত সংগঠনের স্থানীয় প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. বেলাল হোসেন সুমন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহ আজিজ সোহেল, উপদেষ্টা মো. মোস্তফা ইন্জিনিয়ার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান হোসেন এবং উপকূলীয় সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আতিক, ইউপি সদস্য মো. কামাল উদ্দিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সম্প্রতি সংগঠনের উদ্যোগে আয়োজিত যুব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #















