BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন শেখকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২২ মার্চ) বিকেলে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুরখণ্ড-বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান কোস্ট গার্ড।

অভিযানকালে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টায় বনের ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনালা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৪ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।

আটক ডাকাত ইয়াছিন শেখ (৪০) মোংলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

জব্দ আলামত ও আটকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, ‘আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!