BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন অভিযোগ করে বলেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্তে লাউড স্পিকারে ‘ভূতের মতো আওয়াজ বাজাচ্ছে’। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ব্যাংকককে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করার অভিযোগ করেছে দেশটির মানবাধিকার কমিশন।

বিষয়টি নিয়ে জাতিসংঘে থাইল্যান্ডের উচ্চ-মাত্রার শব্দ ও কর্কশ আওয়াজ বাজানোর বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগ তুলেছে বলে জানান হুন সেন।

শনিবার (১৮ অক্টোবর) কম্বোডিয়ার বর্তমান সিনেটর হুন সেন এক ফেইসবুক পোস্টে জানান, গত ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের অভিযোগের চিঠি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন—থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ‘ভূতের আর্তনাদের মতো শব্দ’ বাজাচ্ছে, যার সঙ্গে কখনও বিমান ইঞ্জিনের গর্জনের শব্দর মতও হয়।

কমিশন জানিয়েছে, এ ধরনের ভয়ঙ্কর শব্দ দীর্ঘ সময় ধরে বাজানোয় সীমান্তের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে, মানসিক অস্থিরতা বাড়ছে, এমনকি শারীরিক অস্বস্তিও তৈরি হচ্ছে।

তাদের দাবি, এই কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। থাই সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত জুলাই মাসে পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এর কয়েকমাস পর থাইল্যান্ডের বিরুদ্ধে এই অভিযোগ আনলো কম্বোডিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ