BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও-৩

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও-৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতরা হলেন-ডিআইডি মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।

তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিআইডি মো. মোতালেব মারা যান। বর্তমানে বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম র‌্যাব-৭ সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় র‌্যাব-৭-এর একটি দল। অভিযানের সময় জঙ্গল সলিমপুরে অবৈধভাবে গড়ে তোলা সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ইয়াছিন বাহিনীর সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

গুলিবর্ষণের ঘটনায় র্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর সন্ত্রাসীদের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ