BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিলেট ব্যুরো: ব্যক্তিগত সফরে এক দিনের জন্য সিলেটে গিয়ে দুটি মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল।

সেখানে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান তিনি। এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন

সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। সেখান থেকে ঢাকায় ফিরবেন।

এর আগে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। সেখানে সিলেট বিএনপির নেতারা তাকে অভ্যর্থনা জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা : সড়কমন্ত্রী গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না : সেতুমন্ত্রী ইরান যুদ্ধে অংশ নিতে ২,৫০০ সেনাসহ ‘উভচর’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান : ইরানি সেনাপ্রধান বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত ইরান-হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে