BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল গ্রেফতার

সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর মিঠুন হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহমুদুল ইসলাম নিক্সন সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা এলাকার নাসিরুল ইসলামের ছেলে।

সুত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সিংড়া পৌরসভার পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে আপন বড় ভাইয়ের শ্যালক মিঠুন সাহ কে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন। নিহত যুবক মিঠুন সাহ উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহ এর ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা-মনোহারি ব্যবসায়ী ছিলেন।

এবিষয়ে পরের দিন সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হলে র‌্যাবের একটি অভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। গত ২২ অক্টোবর সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল ইসলাম নিক্সন (২৭) কে গ্রেফতার করে।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩