BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক’

‘সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে বলা হয়, নাইনি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে নাইনি বলেছেন, ‘ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।’

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ‘আমেরিকান এবং জায়নবাদী’ লক্ষ্যবস্তুগুলোতে ইতিমধ্যে প্রায় ৭০০ ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখনও অব্যবহৃত রয়ে গেছে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত টাঙ্গাইলে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত