BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক সচিব ড. ফরিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বাগেরহাটে কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

সাবেক সচিব ড. ফরিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় বাগেরহাটে কর্মহীন ৩শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

বাগেরহাট প্রতিনিধি: সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম-এর বিশেষ তত্ত্বাবধানে ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাটে তিন শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এনজিও ব্যুরোতে নিবন্ধিত উন্নয়ন স্বেচ্ছাসেবা কার্যক্রম ‘উসেকা’-র আয়োজনে ুবুধবার কালে বাগেরহাট সদর উপজেলার স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধ নিবাস প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।

সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম ও আমেরিকা প্রবাসী সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম জগলুর বিশেষ সহায়তায় এই খাদ্য সহায়তার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড. ফরিদুল ইসলাম অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা ও জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ড. ফরিদুল ইসলামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এবং উসেকা-র সভাপতি কাজী লিয়াকত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা ড. ফরিদুল ইসলাম ও সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত