BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোর গ্রেপ্তার

সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোর গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) সকালে সান্তাহার রেলগে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃতরা হলো, সান্তাহার হাসপাতাল কলোনী চা-বাগান এলাকারসাদ্দাম হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৯) দমদমা দক্ষিনপাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে মুনজুরুল ইসলাম মজনু (৩৭)।

সান্তাহার ফাঁড়ি তদন্তকারি উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত ২৩ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মাহবুর রহমানের সান্তাহার রাবেয়া প্লাজায় ভাড়া বাসা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রি চুরি যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ চোর সনাক্তসহ মালামাল উদ্ধারে তৎপরতা চালায়।

রোববার সকালে সান্তাহা রেলগেট এলাকা থেকে প্রথমে সোহাগকে আটক করার পর তার দেয়া তথ্যানুসারে অপর আসামী মুনুজুরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চোরাই সোনার আংটি,ইমিটেশনের গলার হাড় উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ