BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকেরা কোনো দলের নয়, তারা সমাজের দর্পণ – বরিশাল প্রেসক্লাব সভাপতি খসরু

সাংবাদিকেরা কোনো দলের নয়, তারা সমাজের দর্পণ – বরিশাল প্রেসক্লাব সভাপতি খসরু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাদার সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা শূরা কর্ম পরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইয়েদ আহমেদ বাচ্চু, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল খালেক মাস্টার এবং সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন ও সাংগঠনিক সম্পাদক মো. কাওছার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদার ও মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা কোনো দলের নয়, দল ও মতের উর্ধে এসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের কাজ।তারা সমাজের দর্পণ।

একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমে রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “সত্যকে নির্ভয়ে তুলে ধরা এবং সমাজের অসংগতি প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানটি দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি