BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর – মন্ত্রী স্বপন

সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর – মন্ত্রী স্বপন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আধুনিক, বস্তুনিষ্ঠ ও গণমানুষের কাছে গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করলে ন্যায়ভিত্তিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?