BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই : এমপি আলীম

সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই : এমপি আলীম

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “সংবাদপত্র রাজনীতি রাজনৈতিক দল বাংলাদেশে নেতাকর্মী এবং জনপ্রতিনিধি একটি আরেকটির পরিপূরক। সংবাদ পত্রের দায়িত্ব হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। আর আমি মনে করি রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের সেই গঠনমূলক সমালোচনাকে সহজভাবে গ্রহণ করে সেই আলোকেই কর্মকাণ্ড পরিচালনা করা ।

শনিবার সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে শুভেচ্ছা বিনিময় কালে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম তার বক্তৃতা কালে তিনি এ সব কথা বলেন।

এমপি আরও বলেন, আমরা যদি সমন্বয় করে কাজ করতে পারি তাহলে মানুষ উপকৃত হবে। আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চাই। আপনাদের লেখনী এমন হওয়া উচিত যাতে করে আমরা সাবধান হতে পারি এবং আমাদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। সমাজের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করতে পারি ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ণ মালাকার, যমুনা টিভির স্টাফ রির্পোটার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক আবু মুছা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, প্রচার সম্পাদক পারভেজ আলী, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জ্বল আধিকারী, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, আল আমিন হোসেন, টুটুল শেখ, সেরাজুল ইসলাম ও মঈন উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি