BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড

সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদানের দায়ে মো. রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য এবং উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে বুড়িমারী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালীন গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলাম সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাকে আটক করা হয়। দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের বিচারক ও ইউএনও মো. তানভীর হোসেন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজনকে ভোর চারটার দিকে থানায় দেয়া হয়েছে আমরা ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন জানান, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান রয়েছে। সরকারি কাজে কেউ বাধা প্রদান করলে বা আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি