BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের

সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোদি ও পুতিন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক রাশিয়া। চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর এক প্রতিক্রিয়া জানায় পুতিনের সরকার। হামলার নিন্দা জানিয়ে মস্কো বলেছিল, ‘সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য ভারতের সাথে সংহতি প্রকাশ করবে’।

সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করে পুতিন বলেন, ইউক্রেনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করছে রাশিয়া। তিনি আরও জানান, কীভাবে শান্তিপূর্ণভাবে সংঘর্ষ থামানোর প্রচেষ্টা চলছে, তার পরিকল্পনা মোদির সঙ্গে শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে বলেছেন, ভারত সবসময় শান্তিকে সমর্থন করেছে এবং শান্তির পক্ষে রয়েছে। রাশিয়া-ইউক্রেনও দ্রুত শান্তির পথে হাঁটবেন বলে আশা প্রকাশ করেছেন।

মোদি বলেন, ‘ইউক্রেন সঙ্কট শুরুর পর থেকে আমরা ক্রমাগত আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও (পুতিন) আমায় সবকিছু জানিয়েছেন। আমি মনে করি যে, এই বিশ্বাস আমাদের শক্তি। আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। একসঙ্গে আমরা শান্তির পথে এগিয়ে যাব।’

দুইদিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান রুশ প্রেসিডেন্ট পুতিন। মোদি সশরীরে উপস্থিত হয়ে তার ‘বন্ধু’ পুতিনকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি