BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান : সচিব বাবলু

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান : সচিব বাবলু

বাগেরহাট প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান সচিব ফরিদুল ইসলাম বাবলু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হলি ক্রিসেন্ট হাসপাতালে দুই তলা ৬ নং কেবিনে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে যান।

এ সময় তিনি আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলেন।

সড়ক দুর্ঘটনায় আহত বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাসুম হাওলাদার রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত (১৪ ফেব্রুয়ারি) রাতা পেশাগত কাজ শেষে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে শহরে ফেরার পথে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক মাসুম হাওলাদার গুরুতর আহত হন। সাথে সাথে তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে পাঁচ দিন চিকিৎসার পর আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সাংবাদিক মাসুম হাওলাদারের হাঁটুতে সফল অস্ত্রপ্রচার সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসক। তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালোর দিক বলেও জানান তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি