BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ