BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড !

লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড !

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার রাতে এ ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ৫ উপজেলার শত শত বসত বাড়ি ভেঙ্গে গেছে। পাশাপাশি হাজার হাজার বিঘা জমির উঠতি ফসল বিশেষ করে ভুট্টা ও তামাকের ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরেজমিন ঘুরে ও খোঁজখবর নিয়ে জানা যায়, রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলার আদিতমারী উপজেলায়। পাশাপাশি পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ উপজেলার কাকিনা, দলগ্রাম ও সদর উপজেলার অসংখ‌্য গ্রামের শত শত বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ভুট্টা ও তামাকের ক্ষেত।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী ৬ নং ওয়ার্ডের সইদুল ইসলাম জানায়, কিছু বুঝে উঠার আগেই ঝড়ে তার বসত বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। প্রাণে বাচাঁতে তারা মাটিতে শুয়ে পড়ে। এ সময় তার মা চোখে আঘাত পায়।

হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তরিকুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ঘুম থেকে উঠে দেখি আমার ভুট্টা ক্ষেতে মাটিতে শুয়ে গেছে।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দি বিটিসি নিউজকে জানান, তিনি ইউনিয়ন পরিষদের মাধ‌্যমে ক্ষয়ক্ষতি খোঁজখবর নিচ্ছেন এবং নিজেও ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বিটিসি নিউজকে জানান, রাতের ঝড়ে ক্ষয়ক্ষতির খোঁজখবর নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলছেন। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরীর নিদের্শনাও দেয়া হয়েছে। তালিকা পেলে উচ্চ মহলে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতা করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট