BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ২৪ সিম

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ২৪ সিম

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গোড়ল ইউনিয়নের চাকলারহাট এলাকার কনক রায় (২৫), একই ইউনিয়নের মালগাড়া এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামড়ীবাজার এলাকার সজিব চন্দ্র (২১)।

অভিযান চলাকালে তারে কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।

জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?