BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট

বিটিসি বিনোদন ডেস্ক: চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লড অফ দ্য রিংস’ সিনেমার নতুন কিস্তির শুটিং। সিরিজের ভক্তদের জন্য সুখবর হল ব্লকবাস্টার সিরিজটির সবশেষ সিনেমা ‘দ্য হান্ট ফর গলাম’-এ দেখা যেতে পারে কেইট উইন্সলেটকে। এ তথ্য জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।

অ্যান্ডি সারকিস পরিচালিত এই সিনেমায় টাইটানিকের নায়িকা উইন্সলেটকে কোন চরিত্রে দেখা যাবে সেটা নিশ্চিত করেনি হলিউড রিপোর্টার। সারকিস নিজেই গলাম চরিত্রে অভিনয় করছেন।

সিরিজের প্রথম তিনটি সিনেমা ও এর স্পিন অফ ‘দ্য হবিট’ ট্রিলজিতেও গলাম চরিত্রে অভিনয় করেন সারকিস।

‘হবিট’ ট্রিলজির পর ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির আগে শুরু হচ্ছে ‘দ্য হান্ট ফর গলাম’ এর কাহিনী। সিনেমায় দেখা যাবে, বিলবো ব্যাগিনস এর আংটি নিয়ে আরও তথ্য জানতে অ্যারাগন ও গ্যানডালফ গলাম-এর খোঁজ করছে।

সিনেমায় ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা স্যার ইয়ান ম্যাককিলেনকে তার পরিচিত গ্যানডালফ দ্য গ্রে চরিত্রে দেখা যাবে। আর ফ্রোডো চরিত্রে ফিরতে পারেন এলাইজা উড।

উইন্সলেটকে সবশেষ জেমস ক্যামেরনের ব্লকবাস্টার হিট ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় রোনাল চরিত্রে দেখা গেছে। এছাড়া গত বছর নিজের ছেলে জো অ্যান্ডার্সের লেখা চিত্রনাট্যে তৈরি ‘গুডবাই জুন’ পরিচালনা করেন তিনি।

গলামকে নিয়ে নির্মিত এই সিনেমার দুটি পর্ব বানানো হবে। যার প্রযোজনা করবেন ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যে কারণে ভারতে আসা হচ্ছে না শাকিরার হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, একটি সিলগালা করে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী’র কাউকে প্রভু স্বীকার নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ : ভূমিমন্ত্রী বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির গোপন আস্তানায় লুকিয়েও রক্ষা পাবে না ইসরায়েলি ও মার্কিন সেনারা : আইআরজিসি পিছু হটল যুক্তরাষ্ট্র: ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি যুদ্ধ থেকে পিছু হটা মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন কোথায় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার ৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা!