BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার শুরু

রুয়েটে দুই দিনব্যাপী গবেষণা সেমিনার শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘লক্ষ্য নির্ধারণ করে আমাদের রিসার্চগুলো হওয়া উচিত। রিসার্চগুলোর মাধ্যমে আমরা কোথায় যেতে চাই? এর মাধ্যমে আমরা কি লক্ষ্য অর্জন করতে চাই। টুলসের কোন ঘাটতি আছে কি না? আমরা আমাদের বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের কোথায় নিয়ে যেতে চাই? আমাদের দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পুরণ হচ্ছে কি না? এসব বিষয় নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়ীত্বকালের দিকে লক্ষ্য রাখতে হবে।

রাজশাহী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ অর্থবছরের চলমান গবেষণা প্রকল্প গুলোর অগ্রগতি বিষয়ক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে এই কথা বলেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘প্রোগ্রেস সেমিনার’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর।

রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭১ জন গবেষক শিক্ষকেরা অংশ নিবেন। সেমিনারের প্রথম দিনে আজ (শনিবার) সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

আগামীকাল রোববার (০৮ ফেব্রুয়ারি) ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রকল্পগুলোর উপস্থাপনার মাধ্যমে সেমিনারটি শেষ হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে