BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এ জব ফেয়ার উদ্বোধন করেন।

বিডিসেট ও রুয়েটের যৌথ আয়োজনে এআই-পাওয়ার্ড ইমপ্লয়মেন্ট অপারচুনিটিজ-ক্যারিয়ার এক্সপো ২০২৫ শীর্ষক মেলায় দেশের স্বনামধন্য ১৮টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো রাজশাহীতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক এই আয়োজনে সহযোগিতা করেছে। এ মেলা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

রুয়েটের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সিভি নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে নানা প্রশিক্ষণ দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরি করা।

এদিকে মেলার পাশাপাশি চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্যা এজ অফ এআই অ্যান্ড রোবোটিক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের অডিটোরিয়ামে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান।

অনুষ্ঠানে বিডিসেট প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর বাংলা নববর্ষ উদযাপনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে