BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান রিটন বলেন, “আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। ঈদের আগে ঈদের নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা আমার প্রথম কাজ।”

তিনি বলেন, “বর্তমানে নগরীর অনেক জায়গা অপরিচ্ছন্ন রয়েছে।

ঈদের আগে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, “নগরীতে মশার উৎপাতও বেড়েছে। ইনশাআল্লাহ মশা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নগরীর চলমান উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি