BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন- সাড়ে পাঁচ বছর বয়সী শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে নিহতদের কারোরই সাম্প্রতিক কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মৌসুমে ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ