BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ: ১০ লাখ টাকা মিট হয়েছে, দাবি কর্মচারীর

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ: ১০ লাখ টাকা মিট হয়েছে, দাবি কর্মচারীর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে মজুরি ভিত্তিক অফিস সহায়ক হিসেবে সদ্য যোগ দেওয়া এক কর্মচারীর চাকরি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

ওই কর্মচারী নিজেই চাকরির জন্য প্রায় ১০ লাখ টাকা মিট হয়েছে বলে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানী নামে ওই ব্যক্তি গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে অফিস সহায়ক পদে যোগদান করেন। তিনি রাজশাহী নগরীর কাটাখালি এলাকার কুখুন্ডি গ্রামের বাসিন্দা।

গোলাম রাব্বানী স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাÐের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এলাকার সিনিয়র নেতারা আমাকে যুবলীগের ওই দায়িত্ব দিয়েছিলেন। তবে এখন আর রাজনীতি করি না।

চাকরি পাওয়ার বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী দাবি করেন, চাকরির জন্য মোট ১০ লাখ টাকা লেনদেনের কথা হয়েছে। কিছু টাকা দিয়েছি, চাকরি পারমেন্ট হলে বাকি টাকা দেব।

তবে এ বিষয়ে তিনি কোনো ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা বা কর্মচারীর নাম প্রকাশ করেননি।

এদিকে উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, তার দপ্তরে কর্মীর প্রয়োজন ছিল। সে কারণে তিনি কর্তৃপক্ষের কাছে জনবলের চাহিদা পাঠান।

তিনি বলেন, আমার দপ্তরে লোকের প্রয়োজন ছিল, তাই চাহিদা দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে। তবে এটি স্থায়ী পদ নয়, মজুরি ভিত্তিক ডেইলি বেসিসে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত