BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধণ

রাণীশংকৈলে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গম, সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাজিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহীদুল ইসলাম।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়—এ কর্মসূচির আওতায় রাণীশংকৈল উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। উপস্থিত কৃষকদের প্রত্যেককে ২০ কেজি গম বীজ, ২০ কেজি সার এবং ১ কেজি সরিষা বীজ করে প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে ইরানের কাছাকাছি এলাকায় মোতায়েন করা হতে পারে মার্কিন রণতরি জর্জ বুশ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের ইরান–হিজবুল্লাহর হামলায় ২৪ ঘণ্টায় ২৬১ ইসরায়েলি আহত পশ্চিমাদের জন্য হরমুজ প্রণালী বন্ধ : আইআরজিসি হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মিত্রদের পণ্য পরিবহন নিষিদ্ধ : আইআরজিসি প্রতারণার অভিনব কৌশল দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানি হামলার অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা! সরকারি কাজে বাধা দেয়ায় গ্রাম পুলিশ সদস্যের এক মাসের কারাদণ্ড