BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, মদ, ট্যাবলেট, পাতার বিড়ি ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত চারঘাট, গোদাগাড়ী ও দামকুড়া থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ধবার বিকালে বিজিবি-১, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় নগরীর দামকুড়া থানার হঠাৎপাড়া এলাকায় চরমাজারদিয়া বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় চারঘাট থানাধীন ইউসুফপুর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৭ পিস ভারতীয় ESKUF সিরাপ জব্দ করে।

এদিন রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানার হনুমন্তনগর পদ্মা নদীর চরে সাহেবনগর বিওপির সদস্যরা সন্দেহভাজন মাদক কারবারিকে ধাওয়া দিলে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এক ব্যাক্তি। পরে নৌকায় তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি টিনের নৌকা জব্দ করা হয়।

একই রাত রাত পৌনে ২টায় চারঘাট থানাধীন টাঙ্গন পাকা রাস্তা এলাকায় ইউসুফপুর বিওপির আরেকটি আভিযানিক দল পরিত্যাক্ত অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে।

জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিস ও মাদকদ্রব্য দামকুড়া ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান