BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার

রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ওমর ফারুক শান্ত (২৬) নামের জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মুখপাত্র পুলিশ সুপার (এসপি) গাজিউর রহমান।

এসময় রাজপাড়া থানার ওসি আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এসপি গাজিউর রহমান জানান, রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শান্ত পার্শ্ববর্তী বুসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও তার ভাই নয়নকে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা বন্ধ করার অনুরোধ করে আসছিলেন। এ বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ পূর্বপাড়া এজাজের চায়ের দোকানের সামনে গলির ভেতরে শান্তর সঙ্গে রিপন পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন, তার ছোট ভাই নয়ন, নয়নের বন্ধু রুবেলসহ অজ্ঞাত আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে।

পুলিশ জানায়, রিপনের নির্দেশে তারা ধারালো ছুরি ও চাপাতি দিয়ে একাধিকবার এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শান্ত মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আরএমপির রাজপাড়া থানা পুলিশ, ডিবি এবং সিটিটিসি যৌথভাবে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর গ্রাম এলাকা থেকে প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে জানিয়ে এসপি গাজিউর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে গ্রেফতার রিপনকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে শান্ত হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা দ্রæত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত-১৫ আলমডাঙ্গায় নারীর সহযোগিতায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৬ পটুয়াখালীর বাউফলে যাত্রীসহ বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ছবি ভাইরাল রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ