BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর: শেয়ারহোল্ডারকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুট

রাজশাহীতে জেনারেল হাসপাতালে হামলা; নগদ ২০ লাখ টাকা-স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ঝাউতলা মোড়ে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সংঘটিত হয়েছে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হাসপাতালের শেয়ারহোল্ডার মো. আতাউর রহমান (৪৭) রাজপাড়া থানায় ১৪ জন নামীয় ও ৩০/৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ০২/ তারিখ ০৪/১১/২০২৫)।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. হুমায়ুন খালেদ শিহাব (৩৭) এর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল হাসপাতালে অনধিকার প্রবেশ করে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করার চেষ্টা করে।

এ সময় শেয়ারহোল্ডার মো. শামীম আহম্মদ (৩২) তালা দেওয়ার কারণ জানতে চাইলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা হাসপাতালের ক্যাশ থেকে নগদ ২০ লাখ টাকা লুট করে নেয়। এছাড়া কর্মচারী মো. প্রাপ্ত (২৫) কে মারধর করে তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ টাকা) ছিনিয়ে নেয়।

আহত শামীম আহম্মদ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী আতাউর রহমান বলেন, ২০১৮ সালে ৬৩ জন শেয়ারহোল্ডার মিলে ১০০টি শেয়ারের মাধ্যমে আমরা হাসপাতালটি প্রতিষ্ঠা করি। শুরুতে ডায়াগনস্টিক সেন্টার হিসেবে চালু হলেও ২০২১ সালে হাসপাতাল ও এমআরআই সার্ভিস যুক্ত হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই শিহাব এককভাবে আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ নেয় এবং গত ৮ বছরে কোনো আর্থিক হিসাব প্রদান করেননি।”

তিনি আরও দাবি করেন, বহুবার অডিটের দাবি জানানো হলেও তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। হামলার মাধ্যমে শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের বিনিয়োগ ও সেবাখাতের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ণ হয়েছে।

এর আগে, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে একই ব্যক্তির নেতৃত্বে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছিলেন শেয়ারহোল্ডার আসিফ রায়হান টিটু। মামলা নম্বর-২৭, তারিখ-২৯/১০/২৫–এও শিহাবসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিটিসি নিউজকে বলেন, রাজশাহী জেনারেল হাসপাতালে হামলা ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী