BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

রাজশাহীতে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’-এর যাত্রা শুরু, বিনিয়োগ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপ’ নামের একটি ল্যান্ড ও ডেভেলপার প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির কর্ণধর ও পরিচালক শাহিন সরকার।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওলানা মো. গোলাম মর্তুজা, অ্যাডভোকেট হায়দার আলী, জসীম, নজরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর সাকিব, এস এ আলম আপন ও আলগমীরসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার, অংশীদার ও বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ব্যবসায়িক পার্টনাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী আয়োজনে আগত অতিথিদের মধ্যে ৩০ জনকে সম্মানসূচক ক্রেস্ট এবং প্রায় ৪০০ জন অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী জেলার ৪৭ জন ব্যক্তি ইতোমধ্যে এই প্রতিষ্ঠানের পার্টনার বা বিনিয়োগকারী হিসেবে যুক্ত রয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক শাহিন সরকার বলেন, “স্বপ্নবিলাস রিয়েল এস্টেট গ্রুপের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। আমরা রাজশাহীর বিভিন্ন স্থানে ২৬টি প্লট ও ৩টি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষ স্বল্প বা উচ্চ বিনিয়োগের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং সারাদেশে ইতোমধ্যে প্রতিনিধি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা মো. গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, “রাতে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয়, সেটি প্রকৃত স্বপ্ন নয়। প্রকৃত স্বপ্ন হলো সেটি, যা মানুষকে ঘুমাতে দেয় না। সেই স্বপ্ন পূরণে সঠিক বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি সবাইকে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অ্যাডভোকেট হায়দার আলী বলেন, “এই প্রতিষ্ঠানে দেশের যেকোনো স্থান থেকে স্বচ্ছতার সঙ্গে বিনিয়োগ করে পার্টনার হওয়ার সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা অর্জনই হওয়া উচিত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে অংশ নেওয়া টাঙ্গাইল থেকে আগত শেয়ারহোল্ডার আলগমীর বলেন, “আমি দশ বছর আগে একটি জমি কিনেছিলাম, যার মূল্য এখন দশগুণ বেড়েছে। জমিতে বিনিয়োগে লোকসানের সম্ভাবনা খুবই কম, বরং এটি দীর্ঘমেয়াদে লাভজনক।”

তানোর থেকে আগত অতিথি নজরুল ইসলাম বলেন, “আমি আজ এখানে প্রায় শূন্য হাতে এসেছি। তবে আমার বিশ্বাস, সততা ও ছোট্ট বিনিয়োগ একসময় বড় আকার ধারণ করবে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের পাশাপাশি বিনিয়োগের মাধ্যমে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। রাজশাহী মহানগরীর উপকণ্ঠে পবা থানার নওহাটা এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ