নিজস্ব প্রতিবেদক: সিপিএসসি র্যাব-৫ রাজশাহী কর্তৃক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করেছে।
এছাড়াও পৃথক অন্য অভিযানে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো, রামদা ৪, হাসুয়া ৫, ছুরি ৫, কুঠার সদৃশ টাঙ্গি ১৮ ও হাতলযুক্ত হ্যামার ২টি। উদ্ধারকৃত আলামাত পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘঁনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















