BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে র‌্যাব-সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে র‌্যাব-সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে র‌্যাব-৫, এর একটি দলের সদস্যদের লাঞ্ছিত করে আলী নামের এক মাদক কারবারীকে একাশ্যে শত শত জণতার উপস্থিতিতে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সৈকত ও তার বাহিনীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে রাস্তা ব্লক করে নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা রিভারএইন ছাত্রাবাসের অপজিটে মহাসড়কে উপর এ ঘটনা ঘটে।

এ সময় উৎসুক জণতা ভীড় করে এই ঘটনার ভিডিও দৃশ্য ধারণ করতে দেখা যায়। যাহা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক সক্ষমতা নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচা করতে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন জুলাই-আগস্ট ছাত্র/জণতার অভুখ্যানের পর প্রশাসকের উপর হামলা একটা স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। পুলিশের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু রাজশাহী মহানগরীতে র‌্যাব সদস্যদের হাত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনা এই প্রথম।

নাম প্রকাশ না করার শর্তে একাধীক স্থানীয়রা বলেন, নগরীর পাড়া-মহল্লার বিভিন্ন গলিতে মাদকের ছড়াছড়ি। মাদকের কারবারীরা এক প্রকার বে-পরোয়া হয়ে উঠেছে। কিশোর, তরুণ, যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যপকহারে মাদকশক্ত হয়ে পড়েছে। মাদকের ভয়াবহতা এতই তীব্র আকার ধারণ করেছে যে এত্যেকটি পরিবারের অভিবাবকরা তাদের উঠতি বয়সি সন্তানদের নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে থাকেন। ঠিক এই রকম পরিস্থিতিতে একাধীক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক কারবারী আলীকে নামধারী দলীয় সন্ত্রাসীরা র‌্যাব-সদস্যদের অবরোধ করে গাড়ী থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা তিব্র নিন্দা ও দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে র‌্যাব-৫, এর অভিযানিক দলের সদস্য নূর-এ আলম জানান, স্যারের সাথে কথা বলছি। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আপনাকে পরে জানাচ্ছি বলে ফোন কেটে দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল ইতালি ১০ জন নিয়েও ব্রাজিলকে হারিয়ে দাপট দেখাল ফ্রান্স রিয়াল মাদ্রিদকে ৬-২ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর