প্রেস বিজ্ঞপ্তি: অদ্য বিকেলে রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় এবং অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার গুড়পট্টি এলাকায় অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভান্ডারকে ১০,০০০/- জরিমানা করা হয়।
এছাড়া ওজনে কম দেওয়ায় এবং অনুমোদনপ্রাপ্ত কারখানা ব্যতীত অন্যত্র ‘ফার্মেন্টেড মিল্ক (মাঠা)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় সাহেব বাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫,০০০/- জরিমানা করা হয়। এরপর আরডিএ মার্কেটে অবস্থিত কাপড়ের দোকানসমূহে দাম যাচাই করা হয়।
এসময় ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টসকে ৫০০০/- জরিমানা করা হয়।
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আতাউল্লাহ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব ফজলে এলাহী, বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও মোঃ মসফিকুল হাসান এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশিকুর রহমান ও সাদ্দাম হোসেন।
এসময় র্যাব-৫ ও বাংলাদেশ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক, প্রকৌশলী জুনায়েদ আহমেদ পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। #















