নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)র হামলায় মাদকসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ও সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান শনিবার (১৪ মার্চ) তালাইমারী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার মিজানের মোড় (চরশ্যামপুর) এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মতিহার থানার চরশ্যাপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মোঃ হাসান আলী (৩৫) কে ৮২ পিস ভারতীয় ট্যাপেন্টডল ট্যাবলেট ও ১টি Symphony S70 মোবাইল আটক করেছে।
আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য মতিহার থানায় জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
