BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকসহ আটক-৩

রাজশাহীতে বিজিবির অভিযানে মাদকসহ আটক-৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৩ জন মাদক কারবারি আটক করেছে।

আটককৃতরা হলেন, যথাক্রমে চারঘাট থানার চর মুক্তারপুর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ হৃদয় হোসেন (২৩), একুই থানার টাঙ্গন গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ রাহুল মিয়া (১৯) ও একুই গ্রামের মোঃ মঞ্জুর হোসেনের ছেলে মোঃ সজল মিয়া (৩৫)।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্ত খিদিরপুর বিওপির সদস্যগন গোপন তথ্যে জানতে পারে যে, কাটাখালী থানার পূর্ব বাতান খয়ের বাগান দিয়ে কতিপয় মাদক কারবারি ইঞ্জিন চালিতো নৌকা যোগে মাদক পাচারের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা পার হয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় আসছে।

তাৎক্ষনিক বিজিবি টহলদল ওই এলাকায় হানা দিয়ে ২ জন ও বিএসএফ এর সহযোগিতায় ১জনকে আটক করে।

আটকের সময় তাদের নিকট থেকে ১ শত ৯০ বোতল ভারতীয় ঊংপঁভ সিরাপ, ১টি ইঞ্জিন চালিত নৌকা, ২টি এনড্রয়েড মোবাইল ও ১টি হাসুয়াসহ জব্দ করে বলে রোববার (১৫ ফ্রেরুয়ারী) সকালে ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান।

এছাড়াও তিনি জানান মাদক পাচারের মুল হোতা পলাতক আসামী মোঃ মিলন পাতহা (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি তবে তাকে আটকের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল চলমান রাখা হয়েছে। আটককৃত ৩ জনসহ জবদকৃত মালামাল কাটাখালী থানায় জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ