BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ০২টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র লাইসেন্সবিহীন ০২টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে অদ্য বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কোন প্রকার যন্ত্রপাতি ছাড়াই নিম্নমানের ‘স্যানিটারী ন্যাপকিন’ পণ্য উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটিকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং তৈরিকৃত স্যানিটারী ন্যাপকিনসহ উৎপাদনে ব্যবহৃত সকল কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জনাব আব্দুল মোমিন পরবর্তীতে বিএসটিআই হতে অনুমোদন ব্যতিরেকে এধরণের পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা জমা দেন।

এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স বাঁধন দই ঘর প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী জনাব মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

এসময় বিএসটিআই’র কর্মকর্তা মোঃ আজিজুল হাকিম ও মোঃ মসফিকুল হাসান সহ পবা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক, প্রকৌশলী জুনায়েদ আহমেদ পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি