BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু-এর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বুধবার দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।”

মহানগর বিএনপির সভাপতি আরও জানান, মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যেই মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেছে এবং নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা শিগগিরই একসঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান তিনি।

মামুনুর রশিদের মতে, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকায় পদ না পাওয়ায় কিছু নেতা হতাশ হয়েছেন।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “নেতাকর্মীরা সব ভুলে গিয়ে মহানগর বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সভাটি সঞ্চালনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন ফটিকছড়িতে ১ কোটি টাকায় ১৬ কিলোমিটার খাল খনন কর্মসূচীর উদ্বোধন বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক