BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ

রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্ত এলাকায় এক বিরল ধরনের কষ্টি পাথরের মূর্তি ভারতের উদ্দেশ্যে পাচারের সময় জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই কষ্টি মূর্তি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন কাকরামারি এলাকায় অবস্থান করার পরে বিজিবির দল দেখতে পায়, ৪/৫জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে।

বিজিবি সদস্যরা তাদের আটকের উদ্দ্যেশে এগিয়ে গেলে তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তাটি খুলে ১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।

ঘটনার পর থেকে বিজিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম শুরু করেছে।

বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং চোরাচালানী চক্রের উর্দ্ধতন ব্যক্তিদের শনাক্তকরণে বিজিবি আরো অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি