BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিকালে মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করে বিসিকের জেলা কার্যালয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান।

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, এটি একটি শুধু মেলা প্রাঙ্গণ নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উদ্যোক্তা, ক্রেতা এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের একটি মিলন মেলা বসে। এই মেলা দশ দিনের হলেও এর মাধ্যমে জেলা প্রশাসন এবং বিসিকের সাথে উদ্যোক্তাদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা সারাবছর কাজে আসবে এবং উদ্যোক্তাদের কাজকে আরও সহজ করে দিবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিকের আঞ্চলিক পরিচালক মো. শফিকুল ইসলাম, বিসিকের জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজর সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিকের বিপণন বিভাগের বিপণন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ এবং নাসিব জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

বক্তাগণ বলেন, বিসিক দেশের ৬৪ জেলায় মেলা করে এই কারণে অনেক নতুন নতুন পণ্যের পরিচিতি বাড়ে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। এবছর মেলায় অনেক লোকসমাগম দেখা গিয়েছে। মেলায় ৪০ লাখ টাকার ঊর্ধ্বে পণ্য বিক্রি হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল আমরা আশা করছি সেই উদ্দেশ্য সফল হয়েছে।

মেলায় মোট ৭০ টি স্টল অংশগ্রহণ করে এরমধ্যে প্রথম স্থান অর্জন করে সাজিয়া ন্যাচারাল কেয়ার, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলা টেরাকৌটা এবং তৃতীয় স্থান অর্জন করে জান্নাত ফ্রুটস।

অনুষ্ঠান শেষে বিজয়ী স্টলের স্বত্বাধিকারীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ