BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে তেল পাম্পে চরম ভোগান্তি: তেল থাকলেও পাম্প বন্ধ

রাজশাহীতে তেল পাম্পে চরম ভোগান্তি: তেল থাকলেও পাম্প বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে একাধিক পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহচালকরা।

ইদের পড়ে দিনও শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশ কিছু পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছে।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তেল নিতে গিয়ে পাম্প বন্ধ পাওয়ায় তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে দূরের খোলা পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।

অতিরিক্ত টাকা গুনে হচ্ছে, ২০০ টাকা লিটার খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে।

এই তেল পাম্পের কিছু কর্মচারীদের যোগাসাজসে খোলা বাজের বেশি দামে তেল চলে যাচ্ছে।কিছু পাম্পে তা দেখা মিলে রাতের আধারে জারকিনে তেল পাচার হচ্ছে।

স্থানীয়রা জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ রাখার কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পাম্প মালিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন নগর বাসী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোল উৎসবে ক্ষতে প্রলেপ দিল বায়ার্ন মিউনিখ ব্রাইটনের মাঠে আবার হারল লিভারপুল এভারটনের কাছে বড় ব্যবধানে চেলসির হার প্রধানমন্ত্রী’র উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গেজেট ও প্যাড জালিয়াতি হরমুজ প্রণালি মুক্ত করতে সমুদ্রপৃষ্ঠে অভিযান যুক্তরাষ্ট্রের, ইরানের চমক পানির নিচে বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলার দাবি ইরানের উত্তেজনার মধ্যে আরব সাগরে ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল : জাতিসংঘ দূত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব